কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের বড় ছড়ার পাড় গ্রামের সৈফুর ইসলামের ছেলে আব্দুল জলিল (২৫)।
স্থানীয় ও স্বজনরা জানান, সোমবার দুপুরে বাড়ির পাশে সেচ পাম্প চালু করতে গিয়ে জলিল বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎিসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার দুপুরে ইরি ক্ষেতে সেচ দিতে পাম্পের মর্টার চালু করতে গিয়ে জলিল বিদ্যুৎস্পৃষ্ট হন বলে জানিয়েছেন তার বোন জামাই লিয়াকত হোসেন।
এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি বলে নিশ্চিত করেন কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাশ।
