নাঙ্গলকোট উপজেলা নতুন ইউএনও আবু রায়হান

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পিএম

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আবু রায়হান। সোমবার (১৩ এপ্রিল) দায়িত্ববার গ্রহন করেন তিনি।

৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় একই পদে কর্মরত ছিলেন। সেখানে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে এবার তিনি নাঙ্গলকোটে দায়িত্ব শুরু করলেন।
মো. আবু রায়হানের বাড়ি রাজশাহী বিভাগের নওগাঁ জেলায়।

অন্যদিকে, নাঙ্গলকোটের বিদায়ী ইউএনও লিজা আক্তার বীথীকে পার্বত্য জেলা বান্দরবানে বদলি করা হয়েছে। তিনি সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

নতুন কর্মস্থলে যোগ দিয়ে মো. আবু রায়হান উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত