নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ডাকাত দল পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোট সাত টাকার মালামাল লুটে করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৩ এপ্রিল) রাত ৪টার দিকে উপজেলার মধুখালী এলাকার ব্যবসায়ী হাসান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
তিনি জানান, ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত রামদা, চাপাতি, ছুরিসহ ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে। পরে তাকেসহ তার স্ত্রী তন্নী আক্তার, মা খুরশিদা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে । পরে ঘরের আলমারিতে থাকা ৭ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ চার লাখ টাকাসহ মূল্যমান জিনিসপত্র লুটে নেয়। শুধু তাই নয়, এ ব্যাপারে মুখ খুললে জানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
খবর পেয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।