গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রশাসনের আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে স্থানীয়দের তোপের মুখে পড়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হয়েছে ইউএনওকে। স্থানীয়দের দাবি, অনুষ্ঠানটিতে স্থানীয় জনপ্রতিনিধিদের অবমূল্যায়ন করা হয়েছে, যার প্রেক্ষিতে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এদিকে এ ধরনের একটি সরকারি অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেকৃবৃন্দকে আমন্ত্রণ না জানানোর ঘটনায় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমনি সুলতানার প্রতি আমন্ত্রণ বঞ্চিত ব্যক্তিরা ক্ষোভে ফুঁসে উঠে তার কাছে জানতে চান ৷ এ সময় তাদের তোপের মুখে কোনও সন্তোষজনক উত্তর না দিয়েই অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে যান তিনি ৷
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন এবং উপজেলা বিএনপি নেতা সাজাদুর রহমান সাজু বৈশাখী অনুষ্ঠানে উপস্থিত থাকলেও তাদের মঞ্চে বসার সুযোগ দেওয়া হয়নি৷
জানতে চাইলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন বলেন, পহেলা বৈশাখের মতো ঐতিহ্যবাহী একটি সরকারি অনুষ্ঠানে বিএনপির দলীয় সংগীত পরিবেশন না করা এবং বিএনপিসহ স্থানীয় রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে আমন্ত্রণ না জানিয়ে ইউএনও স্বেচ্ছাচারিতা ও চরম অন্যায় করেছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে উপজলো নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমনি সুলতানাকে একাধকিবার ফোন করে জানতে চাইলেও তিনি ফোন রিসিভ করেনি৷
