৪-৪-০-৬

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৪ এএম

কদিন আগেই খাগড়াছড়ির মাহিন হকের ৬ ওভারে কোনো রান না দিয়ে ৫ উইকেট নেওয়ার কীর্তিতে তোলপাড় হয়েছিল দেশের ক্রিকেটাঙ্গন। সেই রেশ কাটতে না কাটতেই এবার মাহিনকেও ছাড়িয়ে গেলেন বরগুনার খুদে পেসার রাফিন আহমেদ। ৪ ওভার বল করে ৪টিই মেডেন, আর উইকেট সংখ্যা ৬!

গতকাল বৃহস্পতিবার বরগুনা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের জেলা পর্যায়ের ম্যাচে এই বিরল ইতিহাস গড়েন বরগুনা জেলা স্কুলের বাঁহাতি এই পেসার।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের এই পেসারের বলের সামনে দাঁড়াতেই পারেনি কেওড়াবুনিয়া হাইস্কুলের ব্যাটাররা। ম্যাচের শুরু থেকেই আগুনের গোলা ছুড়তে থাকেন রাফিন। একে একে তুলে নেন ৬টি উইকেট। অবিশ্বাস্য বিষয় হলো, তার ২৪টি বলের একটি থেকেও কোনো রান নিতে পারেনি প্রতিপক্ষ ব্যাটাররা। রাফিনের এমন বিধ্বংসী বোলিংয়ের দিনে অন্য প্রান্ত থেকে আরাফ ও মুসা ইব্রাহিম যথাক্রমে ৩টি ও ১টি উইকেট নিয়ে যোগ্য সঙ্গ দেন।

রাফিনের তোপে পড়ে মাত্র ৩২ রানেই গুটিয়ে যায় কেওড়াবুনিয়া হাইস্কুল। তাদের স্কোরবোর্ডের অবস্থা ছিল দেখার মতো ০, ১, ২, ০, ০, ৩, ০, ১, ৭, ০, ০!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত