সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু 

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পিএম

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে পুকুরে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের দুই ছেলে তামিম (১২) ও ফাহিম (১৩)। দুই শিশু মায়ের সঙ্গে বড় আদিমপুর নানার বাড়িতে বসবাস করছিল।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের বরাত দিয়ে সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু তামিম ও ফাহিম। বেশ কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর ২টার দিকে পুকুরের পানিতে দুই ভাইকে ভাসতে দেখে স্থানীয়রা। পুকুর থেকে দুই ভাইকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত