সূর্যের সঙ্গে আমার কোনো দুশমনি নাই
কারণ আমি সূর্যের আলোয় জগৎ প্রত্যক্ষ করি
আমার ঘর থেকেই আমি সেই সদর রাস্তা দেখতে পারি
যে সড়ক আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিতে পারে।

কিন্তু সূর্য পেন্টাগনের ওপরও আলো ফেলে
এমনকি ট্রাম্পের রাজপ্রাসাদে, হোয়াইট হাউসে
জানালা গলিয়ে একই আলো পড়ছে ট্রাম্পের টেবিলে
যেখানে ট্রাম্প একটি সভ্যতার বিলয় ঘোষণা করেছেন।

বুঝতে পারি কেন ইরানের জনগণ তাদের মিসাইলগুলো
পাহাড়ের অত্যন্ত গভীরে নিবিড় অন্ধকারে লুকিয়ে রাখে
কিন্তু শত্রুকে নিখুঁত তাক করতে তাদের ভুল হয় না
কারণ গোপনীয় অন্ধকার সভ্যতার দুশমনদের রুখে দিতে পারে।

কসম গ্রহ নক্ষত্রের, সূর্যের বিরুদ্ধে আমার কোনো দুশমনি নাই
বাংলায় বৈশাখে যখন মেঘ সূর্যকে আড়াল করে দাঁড়ায়
আমি আতঙ্কিত হই কারণ ভয় হয় রাস্তা হারিয়ে ফেলেছি।
তারপরেও ঝাপসা স্মৃতির নির্দেশ মেনে আমি ঘরে ফিরতে পারি।

কিন্তু আজকাল ভালো লাগে; ভাবি কোথাও পাহাড়ের তলায়
গভীর অন্ধকার গুহায় তৈরি হচ্ছে ইন্টার ব্যালিস্টিক মিসাইল
যা হুংকারে ভূমি ও আকাশ ফুঁড়ে উড়ে যাবে নির্দিষ্ট নিশানায়
যেখানে বসে আছেন জগৎ ও সভ্যতা বিনাশকারী প্রেসিডেন্ট।

আলোর সঙ্গে আমার বিরোধ নাই কিন্তু সৃষ্টির রহস্য অন্ধকারে
যেখানে একটি ভ্রূণের মধ্যে আমি একদা জন্ম নিয়েছিলাম।