ফরিদপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম

ফরিদপুর জেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৭এপ্রিল) বিকেলে শহরের জনতা ব্যাংকের মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের পূর্ব খাবাশপুর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপনকে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোরশেদুল ইসলাম আসিফের ফেসবুক পোস্টের প্রতিবাদে এবং তাকে গ্রেপ্তার ও  দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা ছাত্রদলের নেতৃবৃন্দ।

ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি অনিক খান জিতুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মাইদুল ইসলাম সরুন প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রহমান। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মোরশেদুল ইসলাম আসিফ দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন‌সহ বিএনপি ‌বিভিন্ন নেতাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও আপত্তিকর পোস্ট করে আসছেন।

এসব পোস্টের প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর পোস্ট করে যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত