এইচএসসি ২ জুলাই পাবলিক পরীক্ষায় বাদ ‘সাইলেন্ট এক্সপেল’

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ এএম

২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা আগামী ২ জুলাই থেকে অনুষ্ঠিত হবে। পাঁচ সপ্তাহ ধরে এ পরীক্ষা চলবে। গতকাল শনিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে আসন্ন এসএসসি (মাধ্যমিক) ও সমমান এবং এইচএসসি (উচ্চমাধ্যমিক) সমমান পরীক্ষা নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় এইচএসসি পরীক্ষা পেছানো ও পরীক্ষার রুটিন কেমন হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সাত বছর পর এবার পূর্ণ সিলেবাসে পরীক্ষা হচ্ছে।

অন্যদিকে এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে ২০২৪ সালের সেপ্টেম্বরে। সে হিসেবে দুই বছর পূর্ণ হতে সেপ্টেম্বর পর্যন্ত সময় চান শিক্ষার্থীরা। পরে বিস্তারিত আলোচনা শেষে ২ জুলাই পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। এর আগে সংশ্লিষ্ট বোর্ডগুলো চলতি বছরের ৭ জুন থেকে পরীক্ষা শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল।

‘সাইলেন্ট এক্সপেল’ বাদ : পাবলিক পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ (নীরব বহিষ্কার) এর মতো পুরনো নিয়ম বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ জন্য নীতিমালা পরিবর্তনেরও

নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল সচিবালয়ে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী। সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত