পুরুষের পক্ষে অসম্ভব হলো এই অভিযান
শরীরে আমার, অশ্রু দেখি তার অচল কামানে
গোলাঘর ভরা যত জাদু সে তো অশেষে ভরেছে
বোবা অস্ত্রে, তবু কেন দিশেহারা শিকারির গান?
শরীরে আমার, অশ্রু দেখি তার অচল কামানে
গোলাঘর ভরা যত জাদু সে তো অশেষে ভরেছে
বোবা অস্ত্রে, তবু কেন দিশেহারা শিকারির গান?
বাসনার চিৎকার তুলে রাখি অনঙ্গ সিন্দুকে
নির্দয়, আমি তো পেতে রাখি নম্র নিরস্ত্র শিবির
অশান্তির অগ্নিকুণ্ডে তুমি হও একান্ত নির্ভর
জ্বর নিয়ে অশ্বমেধ শেষ করো, বলি, জাগো সাকি!
নির্দয়, আমি তো পেতে রাখি নম্র নিরস্ত্র শিবির
অশান্তির অগ্নিকুণ্ডে তুমি হও একান্ত নির্ভর
জ্বর নিয়ে অশ্বমেধ শেষ করো, বলি, জাগো সাকি!
পুরুষ উগড়ে দেয় তার ক্লেদ শ্রাবণ তন্দ্রায়
যতই দেখতে চাই লৌহবনে মধু, ক্ষার; তুমি
শূন্যগর্ভ কলসের দম্ভ, আমি অনন্ত পিপাসা,
দেহাগ্নি কোথায় রাখি, হৃদভস্ম কোথায় ভাসাই?
যতই দেখতে চাই লৌহবনে মধু, ক্ষার; তুমি
শূন্যগর্ভ কলসের দম্ভ, আমি অনন্ত পিপাসা,
দেহাগ্নি কোথায় রাখি, হৃদভস্ম কোথায় ভাসাই?
পুরুষের পক্ষে অসম্ভব হলো এই অভিযান
হাবসী রাত্রির বুকে জ্বলি আমি একা মরূদ্যান!
হাবসী রাত্রির বুকে জ্বলি আমি একা মরূদ্যান!