কবিতা

মধুফাঁদ

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৭:৩৮ পিএম
ভ্রমরকে ফুসলিয়ে নিয়ে গিয়ে নির্ঘাত ফাঁসিয়ে দেবে মধুফাঁদে
তবে নিজে প্রচারিত হবে যেন নিষ্পালক, নিরপেক্ষ, নির্দল।
এই এক অভিনব মধুফাঁদ, যাকে বলে, মধুফাঁদ দুই দশমিক শূন্য,
যার
আসঞ্জনে, ব্যামোহে, আটকে পড়ামাত্র
শিকার চূড়ান্তভাবে হয়ে পড়ে বিমর্ষ ও হীনম্মন্য।
 
তুমি তো নিমিত্ত মাত্র, নিজধর্মে বশীভূত।
এ জগতে, জানো তো, দংশনই ধর্ম, হিংসাই সর্বসার।
তোমার এ উদ্যত ছোবলভঙ্গি তাই যথারীতি
সুন্দর ও স্বাভাবিক লাগে।
 
দ্রব্যে দ্রব্যে এত আঠা, এত আসঞ্জন
বিষয়ে বিষয়ে এত বিষ, এত মোহঘোর
সবকিছু মায়াত্মক, নেশা-নেশা, মনোহর!
×
সর্বশেষ সর্বাধিক পঠিত