চন্দনাইশ

স্বামীর কোদালের ঘাতে স্ত্রীর মৃত্যু, অভিযুক্ত আটক

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৫:২৫ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার রোহিঙ্গা স্বামীর কোদালের ঘাতে স্ত্রী নুরহাবা নামে এক গৃহবধূ মৃতু্য হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী মো. সলিম উদ্দিনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার দোহাজারী পৌরসভার ২নম্বর ওয়ার্ড উল্লাপাড়া কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত নুরহাবা বেগম (২৫) উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পের মৃত এরশাদ উল্ল্যাহর মেয়ে ও আটক মো. সেলিমের স্ত্রী।

আটক মো. সলিম উদ্দিন ( ৩০) একই ক্যাম্পের আব্দুল আমিনের ছেলে, পেশায় দিনমজুর। উল্লাপাড়ায় তারা ভাড়া বাসায় বসবাস করে আসছেন।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, দোহাজারী পৌরসভার উল্লাপাড়া কলোনিতে মোহাম্মদ সেলিম তার স্ত্রী নুরহাবাকে নিয়ে ভাড়া বাসায় থাকেন। তারা টেকনাফ উখিয়া কুতুপালং ক্যাম্প থেকে এসে কোরবানির আগে এখানে বাসা ভাড়া নেন। প্রায় সময় তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি হত। মো, সলিম উদ্দিন পেশায় একজন শ্রমিক। বুধবার প্রতিদিনের ন্যায় সলিম ভোরে মাঠে কাজ করার জন্য তার ব্যবহৃত সরঞ্জামাদি নিয়ে চলে যান। মাঠে কাজ না হওয়াতে সলিম বাড়ি ফিরে আসেন। এ সময় তার স্ত্রী নুরহাবা বেগম বাড়ির পাশে পুকুর পাড়ে হাঁটাহাঁটি করছিল। সেখানে সলিমের সঙ্গে দেখা হওয়ায় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যাযয়ে সলিম তার হাতে থাকা কোদাল দিয়ে নুরহাবাকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করেন। এসময় নুরহাবা বেগমের চিৎকারে আশপাশের লোকজন ছুড়ে এসে তাকে উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টিপু নুরহাবা বেগমকে মৃত্যু ঘোষণা করেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সলিম উদ্দিনকে আটক করা হয়েছে। এজাহার প্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত