সাবেক ফুটবলারের স্ত্রীর ইন্তেকাল

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০১:২৯ এএম

সাবেক জাতীয় ফুটবলার ও জাতীয় ফুটবল কোচ শফিকুল ইসলাম মানিকের সহধর্মিণী শাম্মী আক্তার লিভা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৭ বছর। শাম্মী আক্তার লিভার মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সাবেক জাতীয় ফুটবলার আবদুল গাফ্ফার, মোহামেডান স্পোর্টিং ক্লাব গভীর শোক এবং মরহুমার বিদেহী আত্মার শান্তি ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত