গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ৩০ অক্টোবর

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০২:০৩ এএম

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে বহুল প্রতীক্ষিত ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২ আগামী ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরে ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল, গলফ, পুল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ, আর্ম রেসলিং ও ম্যারাথনসহ মোট ১৪টি ক্রীড়া ইভেন্ট থাকবে। প্রতিযোগিতায় দেশের স্বনামধন্য ২১টি ক্লাবের প্রায় ১ হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন।

অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে রয়েছে অল কমিউনিটি ক্লাব লিমিটেড, গুলশান নর্থ ক্লাব লিমিটেড, বাঘা ক্লাব, আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেড, বানানী ক্লাব লিমিটেড, ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব লিমিটেড, বারিধারা কসমোপলিটন ক্লাব, কুর্মিটোলা গলফ ক্লাব, বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড, নারায়ণগঞ্জ ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, নেদারল্যান্ডস রিক্রিয়েশন সেন্টার (ডাচ ক্লাব, ঢাকা), ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেড, নর্ডিক ক্লাব, ক্লাব শাহীন লিমিটেড, সেইন্টস ক্লাব লিমিটেড, ঢাকা বোট ক্লাব লিমিটেড, উত্তরা ক্লাব লিমিটেড, ঢাকা ক্লাব লিমিটেড, করপোরেট এক্সিকিউটিভ ক্লাব, গুলশান ক্লাব লিমিটেড।

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান (তমাল)-এর সভাপতিত্বে গত সোমবার অনুষ্ঠিত এক সমন্বয় সভা এ সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও আয়োজন কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, ইফফাত আমবারিন (জয়া) ও আমীর আলী মোস্তফা। এছাড়া আয়োজক কমিটির স্পোর্টস কো-অর্ডিনেটর ফুয়াদ বিন সাজ্জাদ, প্রেস ও মিডিয়া কো-অর্ডিনেটর অজয় কুমার কু-ুসহ অংশগ্রহণকারী বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সমন্বয় সভায় ড. ওয়াহিদুজ্জামান (তমাল) খেলাধুলার প্রসার ও ‘উল্লাস’ ২০২৬ সফল করতে অংশগ্রহণকারী সব ক্লাব ও ক্রীড়াবিদদের সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে আয়োজন কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, এই ব্যতিক্রমী ক্রীড়া উৎসব সব ক্রীড়াপ্রেমী ও অংশগ্রহণকারীর জন্য একটি আনন্দময়, প্রাণবন্ত ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত