গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে দুইজনের মৃত্যুদণ্ড

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০১:২২ পিএম

ইরানের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, সোমবার (২০ এপ্রিল) সকালে তাদের দণ্ড কার্যকর হয়।

প্রতিবেদনে বলা হয়, দণ্ডপ্রাপ্তরা মোসাদের কাছ থেকে স্পর্শকাতর স্থাপনা চিহ্নিতকরণ এবং বিস্ফোরক তৈরির বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়া তারা সামরিক ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করে সেসব ঘটনার ভিডিও মোসাদের কাছে পাঠিয়েছে—এমন অভিযোগও প্রমাণিত হয়েছে। এর বিনিময়ে তারা ক্রিপ্টোকারেন্সি পেয়েছে বলে জানানো হয়।

তাসনিম নিউজ আরও জানায়, অভিযুক্তদের পরবর্তীতে তেহরানের দুটি সরকারি দপ্তর এবং একটি সামরিক কেন্দ্রে হামলার নতুন মিশন দেওয়া হয়। এরপর থেকেই তাদের নেটওয়ার্কের ওপর নজরদারি শুরু করে নিরাপত্তা বাহিনী।

এদিকে আলাদা প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ইরান ভূপাতিত করে। পরে বিমানটির পাইলট ও ক্রুকে মার্কিন সেনাবাহিনীর বিশেষ বাহিনীর এক অভিযানে উদ্ধার করা হয়।

ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে আরও জানানো হয়, যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর পাওয়ার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক ঘণ্টা ধরে তার ঘনিষ্ঠদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, উদ্ধার অভিযান চলাকালে ট্রাম্পকে হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুম’ থেকে বাইরে রাখা হয়েছিল। সংশ্লিষ্টদের ধারণা, তার অধৈর্য আচরণ অভিযানে বিঘ্ন ঘটাতে পারে—এ কারণে তাকে বাইরে রাখা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত