নারায়ণগঞ্জে মসজিদের ৬ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনি এলাকায় হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদের ৬ তলার ছাদ থেকে নিচে পড়ে জিহাদ (৬) নামে এক শিশু মারা গেছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত জাহিদ পিলকুনি এলাকার ইয়াকুব মোল্লার বাড়ির ভাড়াটিয়া অটোরিকশা চালক জাহিদ মিয়ার ছেলে।

মসজিদের কেয়ারটেকার বনি আমিন জানান, মসজিদের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে দুপুর সাড়ে ১২টার সময় শিশুটি লিফট খোলা পেয়ে একাই উঠে পড়ে এবং ছাদে গিয়ে নেমে যায়। ওই সময় আমি নামাজের জন্য ওযু করতে গিয়ে ছিলাম। ষষ্ঠ তলা মসজিদের নিচ তলায় নামাজ হয় আর দুতলা তিন তলায় মাদ্রাসা উপরের তলা গুলোতে হলরুম রয়েছে।

শিশুর বাবা জাহিদ জানান, আমাদের এক ছেলে এক মেয়ে তাদের মধ্যে জিহাদ বড়। বাড়ির কাছেই মসজিদ তাই এখানে এসে খেলাধুলা করত।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, ঘটনাস্থলে গিয়ে প্রাথামিক ভাবে তদন্ত করে দেখেছি শিশুটি একাই মসজিদের ছাদে উঠে নিচে পড়ে মারা গেছে। নিহতের পরিবার এ বিষয়ে থানায় অভিযোগ করবেনা এবং বিনা ময়না তদন্তে লাশ দাফন করবে। এজন্য লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত