ইভার ‘মানছে না মন’

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৫ এএম

চলতি বছর নিজের চেনা জায়গায় ফিরেছেন কণ্ঠশিল্পী ইভা আরমান। গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরমধ্যে তিনি প্রকাশ করেছেন ‘মানছেনা মন’ শিরোনামের একটি মিউজিক ভিডিও। সাফায়েত হোসেনের কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন এমএমপি রনি। এতে মডেল ইভার সঙ্গী হয়েছেন সোহেল আরমান। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মারুফ রহমান। এটি ইভা আরমান তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। এরমধ্যে অনেকে গানটির প্রশংসা করেছেন বলে জানান তিনি। ইভা বলেন, ‘চলতি বছরে শ্রোতাদের বেশ কিছু গান উপহার দিতে চাই। সে ধারাবাহিকতায় এ গানটি করেছি। আমি শুরু থেকে সুস্থ ধারার কথা ও সুরকে প্রাধান্য দিয়ে আসছি। এখনো তেমন কিছু গান শ্রোতাদের দিতে চাই।’ গানের বাইরে চলতি বছর বইমেলায় ইভা লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। মেলায় প্রকাশিত হয়েছে ইভা আরমানের কাব্যগ্রন্থ ‘চিঠি’। ৪৮টি কবিতা নিয়ে সাজানো এই বইতে উঠে এসেছে মানুষের ভেতরের অপ্রকাশিত অনুভূতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত