দেশজুড়ে ১৬৮ পরিবেশককে পুরস্কৃত করেছে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপারব্র্যান্ড এবং টেক জায়ান্ট ওয়ালটন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইনের ব্যাপক প্রচারের মাধ্যমে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় তাদের পুরস্কৃত করা হয়। সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আয়োজনে ‘ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫’ এ ১৬৮ পরিবেশককে সম্মাননা প্রদান করা হয়। ‘অর্জনই আমাদের অঙ্গীকার’ সেøাগানে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গতকাল সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এসএম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এসএম আশরাফুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এসএম মাহবুবুল আলম। অনুষ্ঠানে উপস্থিত পরিবেশকদের চলমান বিক্রয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে উদ্ভাবনী বিক্রয় ও বিপণন কৌশল গ্রহণের পরামর্শ ও দিক-নির্দেশনা দেন তারা।