বরগুনার আমতলীতে প্রায় দেড় হাজার লিটার জ্বালানী তেল অবৈধভাবে মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
গতকাল সোমবার (১৯ এপ্রিল) বিকেল রাত ৯টা পর্যন্ত উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।
গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলা উপজেলার এ. কে. স্কুল চৌরাস্তা সংলগ্ন মো. মোস্তফা ও ঘটখালি বাজারের মো. বশির উদ্দীন নামে ২টি দোকাননীকে দোকানে তল্লাশি চালিয়ে মোট ১০টি ব্যারেলে (১৪শ লিটার) জ্বালানী তেল মজুত পাওয়া যায়। অসাধু উপায়ে তেল মজুত ও চড়া দামে বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী অভিযান শেষে সাংবাদিকদের জানায়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুমিল্লায় এসএসসি পরীক্ষার হলে ফেসবুক লাইভে এমপি সেলিম ভূঁইয়া