কতটা ঝড় তুলবে ‘মাইকেল’

বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে আজ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫০ এএম

মাইকেল জ্যাকসন। বিশ্বজুড়ে অগণিত ভক্ত অনুরাগীদের কাছে দুর্নিবার  ও আকর্ষণীয় একটি। কেবল পপসম্রাট নন, কোটি মানুষের হৃদয়ের সম্রাট হয়ে আছেন তিনি। ২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুর পরও তার জনপ্রিয়তা কমেনি। স্পটিফাইয়ে তার মাসিক শ্রোতা প্রায় ৬৫ মিলিয়ন। মৃত্যুর আগ পর্যন্ত যেমন কৌতূহল ছিল তাকে নিয়ে, মৃত্যুর পরও কৌতূহলের শেষ নেই; যার প্রমাণ মিলে তার জীবনী নিয়ে বায়োপিক নির্মাণের ঘোষণার পর। যেদিন ঘোষণা আসে তার পর থেকে সেটা দেখার জন্য বিপুল উচ্ছ্বাসে উদগ্রীব হয়ে আছে সবাই। অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশসহ আজ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘মাইকেল’ নামের এই বায়োপিক।

মুক্তির আগেই সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছিল এই বায়োপিক কি মাইকেল জ্যাকসনের জীবনের পূর্ণাঙ্গ গল্প তুলে ধরবে? আর কতটাই বা ঝড় তুলবে দর্শকের মধ্যে। অ্যান্টনি ফুকো পরিচালিত এই সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। আরও অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসন ও জুলিয়ানো ক্রু ভ্যালদি। বায়োপিকে তুলে ধরা হয়েছে সংগীতের বাইরেও মাইকেল জ্যাকসনের জীবনের গল্প, যেভাবে জ্যাকসন ফাইভ ব্যান্ডের তরুণ প্রতিভা থেকে তিনি হয়ে ওঠেন পৃথিবীর সবচেয়ে বড় বিনোদনশিল্পী। মঞ্চের বাইরের জীবন ও একক সংগীতজীবনের সোনালি মুহূর্তগুলো দর্শক দেখবেন একেবারে কাছ থেকে, যেখানে শুরু হয়েছিল তার পথচলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত