১৮৫০ কোটি টাকা ব্যয়ে ২ কার্গো এলএনজি কেনা হচ্ছে 

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১১:১৫ পিএম

সরকার ১ হাজার ৮৫০ কোটি টাকা ব্যয়ে ২ কার্গো এলএনজি কিনতে আন্তর্জাতিক দরপত্রে যাচ্ছে। 
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আজ সোমবার এ বিষয়ক প্রস্তাব অনুমোদন দিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব আশরাফুজ্জামান ভুঁইয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে উক্ত এলএনজি আমদানি করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত