বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ এপ্রিল। স্বাধীনতার পর এই প্রথম ব্যালটে ভোট দিতে যাচ্ছেন ভোটাররা। ইতিপূর্বে শুধুমাত্র রাজনৈতিক প্রভাবে একাধিকবার কার্যনির্বাহী কমিটি গঠন হয়। নির্বাচন না হওয়ায় ভোটাররা তাদের ভোটাধিকারের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
এবার বিএনপি ও জামায়াতে ইসলামের দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করায় প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। সেই সঙ্গে ভোটারদের কদর বেড়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ এপ্রিল সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সদর উপজেলা পরিষদ হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াতের দুটি প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্বিদ্বতা করছেন। সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২ জন করে এবং ৫টি সদস্যপদের বিপরীতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটি প্যানেলের বাইরে একজন সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপি সমর্থতি প্যানেলে সহ-সভাপতি পদে মো. জাহিদুর রহমান মিলন, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, সদস্য পদে মধুমিতা সুলতানা, আরমান আলী খান, খন্দকার কিয়ামুল হাসান কিয়াম, তানজির হোসেন ও আহসান হাবীব মোল্যা।
জামায়াতে ইসলামী মনোনীত প্যানেলে সহ-সভাপতি পদে মো.জাকির হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর হোসাইন, সদস্য পদে সানাউল্লাহ, মো.রুহোল আমিন, আহসান হাবীব, মো. ইসহাক মিয়া ও শরিফুল ইসলাম বেগ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া প্রানেলের বাইরে এস.এম আমিনুল হাসান মিঠু নামে আরো একজন সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবিষয়ে নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান মল্লিক জানান, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মোট ১ হাজার ১৩৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে বলে আশা করা যাচ্ছে। ভোটারদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আশা করি ভোটারদের ভোটে নির্বাচিত সদস্যরা গুরুত্বতার সঙ্গে আগামীদিনে দায়িত্ব পালন করবেন।
