মুন্সীগঞ্জের গজারিয়ায় ভাড়া বাসা থেকে আব্দুল মালেক নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিনের সদস্যরা। শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার চর বাউশিয়া পশ্চিমকান্দি গ্রামে একটি ভাড়া বাসার তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মালেক (৫৫) ঠাকুরগাঁও জেলায় সদর উপজেলার ৭নম্বর নিশ্চিন্তপুর (সাহাপাড়া) এলাকার মৃত একাবার হোসেনের ছেলে ও স্থানীয় আনোয়ার সিমেন্ট শিট ফ্যাক্টরিতে ফিল্টার অপারেটর।
স্থানীয় যুবক একেএম রাজীব আহমেদ বরাতে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ফিরোজ মিয়া জানান, আব্দুল মালেক দীর্ঘদিন যাবৎ আমাদের গ্রামের একটি বাড়ির একরুমে ভাড়ায় বসবাস করতেন। শনিবার সকালে তাকে খুঁজতে গিয়ে কোনো সাড়া শব্দ না পাওয়ায়, স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস অফিসে ফোন দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, লক্ষণ দেখে মনে হয়েছে হার্টব্লক হয়েছে। নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা হয়েছে তারা আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান,মরদেহ থানায় রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
