বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে গুলশান কার্যালয়ে অফিস করবেন।
গুলশান কার্যালয় সূত্র জানায়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু ও সংগঠনের বিষয়ে দলের সিনিয়র নেতৃবৃন্দ ও ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠক করার সম্ভবনা রয়েছে।
এদিকে বিএনপি সরকার গঠনের পর দল ও অঙ্গসংগঠন পুনর্গঠন এবং শূন্য পদ পূরণের বিষয়ে দলের ভিতরে জোর আলোচনা রয়েছে। কাঙ্ক্ষিত পদ পেতে জোর তদবির চালিয়ে যাচ্ছেন নেতারা।
দলের একাধিক নেতার দাবী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র নেতাদের মধ্যে অনুষ্ঠিতব্য আজকের বৈঠকে কমিটি পুনর্গঠন ও শূন্য পদ পুরণ এর চূড়ান্ত দিকনির্দেশনা আসতে পারে।
