মক্কায় ১৬২৩ সালের জার্মান ভাষার কোরআন

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪৩ এএম

মক্কা নগরীর হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত পবিত্র কোরআন জাদুঘরে ১৬২৩ সালে জার্মান ভাষায় মুদ্রিত কোরআনের একটি বিরল অনুবাদ কপি প্রদর্শনীতে রাখা হয়েছে। 

সম্প্রতি শুরু হওয়া এই প্রদর্শনীতে কোরআন অনুবাদের ইতিহাস, অনারবি জনপদগুলোতে পবিত্র গ্রন্থের প্রচার এবং ইউরোপীয়দের গবেষণার ঐতিহাসিক নিদর্শন হিসেবে দর্শনার্থীদের সামনে তা তুলে ধরা হচ্ছে।

প্রায় ৪০০ বছর আগের জার্মান ভাষার কোরআন

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, এই অনুবাদ কপিটি ইউরোপে কোরআনের বাণী বুঝতে এবং তৎকালীন সময়ে ইসলামের প্রতি ইউরোপীয় গবেষকদের আগ্রহের গভীরতা বুঝতে বিশেষভাবে সাহায্য করেছিল।

ঐতিহাসিক এই সংস্করণটি বর্তমানে কিং ফাহাদ ন্যাশনাল লাইব্রেরির সংগ্রহে রয়েছে, যারা জাতীয় ও বৈজ্ঞানিক ঐতিহ্য সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

লাইব্রেরিটি গবেষক এবং সাধারণ দর্শনার্থীদের জন্য এই কপিটি উন্মুক্ত করে হেরা কালচারালের পবিত্র কোরআন জাদুঘরে প্রদর্শনীতে দিয়েছে, যা আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে সৌদি আরবের সাংস্কৃতিক অবস্থানকে আরও সুদৃঢ় করছে।

জাদুঘরটির মূল লক্ষ্য হলো দর্শকদের একটি সমৃদ্ধ অভিজ্ঞতা প্রদান করা এবং পবিত্র কোরআন সংক্রান্ত ঐতিহাসিক সম্পদগুলো প্রদর্শনের মাধ্যমে এর মহিমা ও জ্ঞানের আলোকবর্তিকা হিসেবে এর ভূমিকা ফুটিয়ে তোলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত