বিজয়নগরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (২৭ এপ্রিল) সকাল পৌণে ১০ টায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর (রেল কলোনী) এলাকায় ২০ কেজি গাঁজাসহ যুবককে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামী হলেন উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর (রেল কলোনী) বাসিন্দা সিরজন মিয়ার ছেলে  মুরসালিন ওরুফে মুছা।

এ ঘটনায় পলাতক আসামীরা হলেন একই এলাকার বাসিন্দা  আব্দুর রহমান ওরুফে নাক্কা (৪৫), আম্বর আলী ওরুফে ইউসুফ আলী (৪৭)।

বিজয়নগর থানার ওসি (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত