ইরানের স্বার্থে সবকিছু করবে রাশিয়া

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১২ পিএম

ইরানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর স্বার্থে এবং সেখানে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া সম্ভাব্য সবকিছুই করবে। এমনটি সাফ জানিয়ে দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক শেষে এমনটি জানান পুতিন। দেশটির স্থানীয় সংবাদ সংস্থার বরাতে এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।

বৈঠকে পুতিন বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর স্বার্থে রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ইরানের জনগণ বর্তমানের ‘কঠিনতম সময়’ কাটিয়ে উঠবে এবং সেখানে শান্তি ফিরে আসবে।

রাশিয়ার সমর্থনের জন্য মস্কোকে ধন্যবাদ জানিয়ে আব্বাস আরাঘচি বলেন, দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত রাখবে। সমগ্র বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে যে, ইরানের জনগণ তাদের প্রতিরোধ ও সাহসের মাধ্যমে মার্কিন হামলা ও আগ্রাসন প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং এই কঠিন সময়ও তারা টিকে থাকতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত