চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটির নেতৃত্বে প্রতীক-রুবাইয়া

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পিএম

চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটির সভাপতি পদে এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রতীক দত্ত এবং সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের রুবাইয়া ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মানবসম্পদ উন্নয়ন বিভাগে আয়োজিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের সদ্য সাবেক সভাপতি কে এম সিফাত শাহরীন স্বচ্ছ, সংগঠনটির উপদেষ্টা ও চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং অধ্যাপক ড. লায়লা খালেদা স্বাক্ষরিত ৯০ সদস্যবিশিষ্ট ২০২৬-২৭ সালের নবনিযুক্ত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কোর কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি অতনু সিংহ, কোষাধ্যক্ষ অভিজিৎ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মো. মাযহারুল হক, তাহমিনা নাসরিন এবং মোহাম্মাদ আকরামুল আহমেদ ওয়াহিদ।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির বিভিন্ন হাউজের নির্বাচিত সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক প্রীতম শেখর শীল, দপ্তর সম্পাদক সাঈদ আনাস উল হুদা, প্রশাসনিক সম্পাদক সুমাইয়া সুলতানা তুহিন, প্রকাশনা সম্পাদক কণিকা দে, মিডিয়া ও প্রচার ব্যবস্থাপনা সম্পাদক সাবিহা জান্নাত দীপা, তথ্যপ্রযুক্তি সম্পাদক সম্রাট চক্রবর্তী, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক অন্তরা রাইসা, যোগাযোগ সম্পাদক ইসরাত জাহান মেহেক, ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক আদিল ইশতিয়াক আহমেদ ইফতি, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আজাদ, ওয়েবসাইট ব্যবস্থাপনা সম্পাদক ইউশা শামীম খান, প্রকল্প ব্যবস্থাপনা সম্পাদক তৌহিদুল ইসলাম তানভীর, গবেষণা ও উন্নয়ন সম্পাদক আবিদ শাহরিয়ার।

চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিজ্ঞানভিত্তিক সংগঠন, যা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত। ২০১৮ সালের ৫ এপ্রিল কিছু উদ্যমী ও বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীর উদ্যোগে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিজ্ঞান চর্চা, সচেতনতা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নিয়মিত নানামুখী কার্যক্রম আয়োজন করে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত