ডলারসহ ভারতীয় নাগরিক আটক

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পিএম

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ইউএস ডলারসহ এক ভারতীয় নাগরিক আটক করা হয়েছে। আটকৃত চোরাকারবারী হন্ডি ব্যবসায়ীর নাম পলাশ চন্দ্র মাঝি। তিনি ভারতের হুগলী জেলাধীন খানাকুল থানার বাসিন্দা।

সোমবার ( ২৭ এপ্রিল) সোমবার দুপুরে বন্দরের আইসিপি চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তল্লাসী করে ২৪ হাজার ৬০০ ইউএস ডলার, ভারতীয় ৫ রুপি, নেপালি ১৩০ টাকা ও বাংলাদেশী ৩ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়। 

গোয়েন্দা সূত্র জানায় আটককৃত ভারতীয় ওই নাগরিক গত ২৭ মার্চ ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসে। আজ দুপুরে ভারতে ফেরত যাবার উদ্দেশ্যে বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করেন। কিন্তু কাস্টমস তার ব্যাগে তল্লাসী করে তাকে পাস দেন। 

অত্যন্ত সুচতুর ওই নাগরিক বাংলাবান্ধা কাস্টমস সদস্যদের চোখ ফাঁকি দিয়ে ডায়েরী বুকে উপরোক্ত ডলার হাতে রাখে। পরবর্তীতে বাংলাবান্ধা জিরোপয়েন্টে আইসিপি চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) তার সঙ্গে থাকা ডায়েরীবুকে তল্লাসী করে এবং তাকে আটক করে। 

বৈধ কাগজপত্র ছাড়া বিপুল বৈদেশিক মুদ্রা বহনের অভিযোগে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত