গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত শেবাচিম পরিচালকের কার্যালয় থেকে পাঠানো রিপোর্টে এ তথ্য জানানো হয়। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩ জনে।
হাম উপসর্গে মৃত দুই শিশুর একজনের বয়স ১৩ মাস ও অন্যটির ৪ মাস।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছে আরও ৫৫ জন। আর ছাড়পত্র নিয়েছে ৩১জন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন ১৬৩ জন।
এদিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য মতে, বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৪১৬ জন।
