কূটনৈতিক সংকটে ইরানের পাশে থাকবে রাশিয়া

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১১ পিএম

রাশিয়া ও ইরান যেকোনো পরিস্থিতিতেই একে অপরকে সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ। ইরানের প্রতিরক্ষা কর্মকর্তা রেজা তালাই-নিকের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি। 

বৈঠকে বেলুসভ বলেন, মস্কো ও তেহরান 'যেকোনো পরিস্থিতিতে' পারস্পরিক সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য নিশ্চিত করেছে। 

বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে রাশিয়া ও ইরানের মধ্যে সহযোগিতা আরও গভীর হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। উভয় দেশই সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত