পায়রা সেতুর টোল প্লাজায় ট্রাকের ধাক্কা, ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পিএম

পায়রা সেতুর টোল প্লাজায় একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় টোল বক্সের কাঁচের গ্লাস ও দেয়াল ভেঙে গেছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন দায়িত্বরত টোল কর্মীরা। গতকাল সোমবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

টোল কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম মেট্রো-ন-১১-৯৮৪০ নম্বরের ট্রাকটি সেতু পার হয়ে দ্রুতগতিতে টোল প্লাজায় প্রবেশ করে টোল বক্সে সজোরে আঘাত হানে। এতে টোল বক্সের গ্লাস ও দেয়াল ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুর্ঘটনার সময় টোল বক্সের কর্মরতরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।  

টোল ম্যানেজার সজল বিশ্বাস জানান, ট্রাকচালক মো. শামিম (৫৫), তার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কেদারপুর এলাকায়। পরে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।

ঘটনায় টোল প্লাজার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত