এশিয়ার বৃহত্তম বার খ্যাত ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন (২০২৬-২৭) বুধ এবং বৃহস্পতিবার মিলিয়ে মোট ২ দিনব্যাপী নির্বাচন আগামীকাল থেকে শুরু হচ্ছে।
সকাল ৯ টা হতে বিকাল ৫টা পর্যন্ত এক ঘন্টা বিরতি দিয়ে ভোটগ্রহণ চলবে। এরপর শুক্রবার ভোট গণনা করে ফলাফল প্রকাশ করা হবে। ঢাকা বারে আইনজীবী সদস্য সংখ্যা ৩০ হাজারের মতো। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭২৭ জন।
ঢাকা বার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন জানান, এবারের নির্বাচনে সম্পাদকীয় পদে ১৩ জন এবং কার্যকরী সদস্য পদে ১০ জনসহ মোট ২৩টি পদের অনুকূলে ৫৪ জন প্রার্থীর নিবাচন করছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেল ও জামাত সমর্থিত সবুজ প্যানেলের ২৩ জন করে মোট ৪৬ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৮ জন বিভিন্ন পদে আইনজীবী প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তবে, এবারের নির্বাচনে আওয়ামী পন্থী আইনজীবীদের কোনো প্যানেল বা প্রার্থী নেই।
নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সমমনা সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম খান এর নেতৃত্বে নীল প্যানেল।
জামাত ও সমমনা সমর্থিত সভাপতি এস এম কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সবুজ প্যানেল। এছাড়া সভাপতি পদে মো. ইউনুস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শহীদুল্লাহ ও বলাই চন্দ্র দেব বিভিন্ন পদে ৬ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে বিভিন্ন সুত্রে জানা গেছে, আওয়ামী লীগপন্থী আইনজীবীদের অনেকেই এবারের নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকবেন। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন আওয়ামীপন্থী আইনজীবী দেশ রূপান্তরকে বলেন, নির্বাচনে ‘মব’র আশঙ্কা থেকে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। তারা অভিযোগ করেন নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামীপন্থী কোনো আইনজীবীকে নমিনেশন ফরম তুলতে দেওয়া হয়নি। তবে প্রধান নির্বাচন কমিশনার বোরহান উদ্দিন বলেন, আমাদের কাছে যারা ফরম নিতে এসেছিলেন তাদেরকে ফরম দেয়া হয়েছে। কাউকেই নির্বাচন করতে বাধা দেয়া হয়নি।
এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ ইসির, আপিল না করার সিদ্ধান্ত