কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে বাড়িঘর হারানো পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমান উপহার দিল নতুন ঠিকানা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার মাসকরা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নতুন বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
‘আমরা বিএনপি পরিবার’-এর সিনিয়র সদস্য মাসুদ রানা লিটনের নেতৃত্বে এবং সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের তত্ত্বাবধানে এ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. কামরুল হুদা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে কৃষক মিলনসহ অন্তত পাঁচটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে ও অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে।
এ ঘটনার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি তারেক রহমানের নজরে আসে। মানবিক বিবেচনায় তিনি তাৎক্ষণিকভাবে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিএনপি চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উপস্থিত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, নির্যাতিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি নৈতিক দায়িত্ব, এবং ‘আমরা বিএনপি পরিবার’ সেই দায়িত্ববোধ থেকেই মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
লিগ্যাল এইড সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: আইনমন্ত্রী 