রণক্ষেত্রে কঠিন জবাব পাবে শত্রুপক্ষ : ইরান

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ এএম

‘শত্রু যদি নতুন কোনো পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তবে তাদের সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম, পদ্ধতি ও রণক্ষেত্রে কঠিন জবাবের মুখোমুখি হতে হবে।’ ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে এমন হুশিয়ারি দেয়া হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফারস নিউজ এ তথ্য জানিয়েছে।

ইরানের সেনাবাহিনী জানায় দেশটির জন্য পরিস্থিতি এখনও ‘যুদ্ধকালীন’ এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে। ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, আমাদের জন্য পরিস্থিতি এখনও যুদ্ধকালীন। আমাদের পর্যবেক্ষণ ও নজরদারি কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলছে।

এদিকে যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোর ওপর নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে আর নেই বলে মনে করে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেছেন, যুক্তরাষ্ট্র আর স্বাধীন দেশগুলোর ওপর তার নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে নেই।

তিনি আরও বলেন, ওয়াশিংটনকে এটা মেনে নিতে হবে যে, ইরানের কাছে চাওয়া অবৈধ এবং অযৌক্তিক দাবিগুলি বাদ দেবে তারা। ইরানের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করেছে যুক্তরাষ্ট্র। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের সঙ্গে ইরানের প্রস্তাবগুলো পর্যালোচনা করেন। বার্তা সংস্থা রয়টার্স সূত্রের বরাত দিয়ে জানায়, ইরানের দেওয়া নতুন প্রস্তাবেও নাখোশ প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত