সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় জরিমানা 

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৮:৫৪ পিএম
নিষিদ্ধ পিরানহা মাছ চাষ করার অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই মাছ চাষীকে জরিমানা করেছে।
 
শুক্রবার (১৪ই আগস্ট) বিকেলে বগুড়ার সান্তাহার পৌর শহরের ইয়াড কলোনীর গুপোঁতা এলাকায় রেলওয়ে পুকুরে এ অভিযান পরিচালনা করা হয়। 
 
অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ চাষ করার অভিযোগে দুই মাছ চাষীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছ চাষী দেলোয়ার হোসেনকে (৩৭) ৩০ হাজার টাকা ও ইউসুফ আলীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান কালে জব্দ করা প্রায় ৩ মন পিরানহা মাছ এতিম খানায় বিতরণ করা হয়। 
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নাহিদ হোসেন।
 
এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম জানান, নিষিদ্ধ পিরানহা মাছ চাষ, বিক্রি ও পরিবহন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে জেলেদের মাছ চাষ ও বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত