মুরাদনগরে গাঁজাসহ আটক ১

আপডেট : ০১ মে ২০২৬, ০২:০৩ পিএম

কুমিল্লার মুরাদনগরে অভিনব কৌশলে ‘মশারি’ ব্যবসার আড়ালে চলছিল মাদক কারবার। অবশেষে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ সেলিম (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত সেলিম রাজশাহী জেলার চন্দ্রিমা থানার শিরইল কলোনির মৃত আব্দুল হালিমের ছেলে। বর্তমানে তিনি মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই আব্বাস কবির চৌধুরী ও এএসআই আবু হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সেলিমের হাতে থাকা মশারির পুটলা তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত