চৌদ্দগ্রামে অসহায় পরিবারের পাশে জুপুয়া প্রবাসী মানব কল্যাণ সংস্থা

আপডেট : ০১ মে ২০২৬, ০৯:৪৬ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘জুপুয়া প্রবাসী মানব কল্যাণ সংস্থা’র উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্ছিত পরিবারের জন্য নির্মিত ঘর হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১মে) উপজেলার শুভপুর ইউনিয়নের জুপুয়া পশ্চিমপাড়ায় এ উপলক্ষে আয়োজিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘জুপুয়া প্রবাসী মানব কল্যাণ সংস্থা’র স্থায়ী সদস্য মো. নজরুল ইসলাম, মো. ওমর ফারুক মজুমদার, মো. ইব্রাহিম খুলল সুমন, মো. ইয়াছিন মিয়া, স্বেচ্ছাসেবক মোহাম্মদ হাসান মজুমদার জুয়েল, মোহাম্মদ আলী জিন্নাহ, ডা. সোহেল রানা, সালাহ উদ্দিন মজুমদার, রবিউল আলম, আল-কাইয়ুম রোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় ‘জুপুয়া প্রবাসী মানব কল্যাণ সংস্থা’র সভাপতি, সেক্রেটারিসহ সকল সদস্য, আর্থিক সহায়তা প্রদানকারী প্রবাসী এবং বিভিন্নভাবে সহযোগিতা প্রদানকারী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপস্থিত সংস্থার নেতৃবৃন্দ। ভবিষ্যতেও এমন ভালো কাজে ‘জুপুয়া প্রবাসী মানব কল্যাণ সংস্থা’র সাথে প্রবাসীদের সহযোগিতামূলক অংশগ্রহণ প্রত্যাশা করছেন তারা।

এদিকে ‘জুপুয়া প্রবাসী মানব কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে একটি নতুন ঘর উপহার হিসেবে পেয়ে সন্তোষ প্রকাশ করে সংস্থার সভাপতি, কানাডা প্রবাসী মো. মাসুম বিল্লাহ, সেক্রেটারি, সৌদিআরব প্রবাসী মো. আরিফ হোসাইন সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সুবিধাভোগি পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, ‘জুপুয়া প্রবাসী মানব কল্যাণ সংস্থা’ প্রতিষ্ঠার পর থেকে ২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বন্যাকালীন অসুস্থ ও হতদরিদ্রদের চিকিৎসায় ‘মেডিকেল ক্যাম্প’ বাস্তবায়ন, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণমহ বিভিন্ন অসহায় পরিবারকে সহযোগিতা করে আসছে। এছাড়া ইছালে সাওয়াবের উদ্দেশ্যে স্থানীয় সকল মসজিদে মিলাদের আয়োজনসহ মসজিদের ইমামদেরকে ঈদ সালামী প্রদান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অস্বচ্ছল পরিবারের মাঝে উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণসহ এলাকায় দিনমজুর, অসহায় ও হতদরিদ্রদের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করে আসছে তারা।

যার ফলে এলাকার অসহায় পরিবারের সদস্যরা বেশ উপকৃত হচ্ছে। ‘জুপুয়া প্রবাসী মানব কল্যাণ সংস্থা’র এসব কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। এমন উদ্যোগে সুবিধাভোগি পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের জানিয়েছেন আন্তরিক কৃতজ্ঞতা। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাদের প্রত্যাশা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত