পার্বতীপুরে ব্যাটারীচালিত ভ্যান-রিকশা শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন

আপডেট : ০১ মে ২০২৬, ১০:৪৭ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে মহান আন্তর্জাতিক মে দিবস পালন করেছে পার্বতীপুর উপজেলা ব্যাটারী চালিত ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়ন। শুক্রবার (১মে) পার্বতীপুর পৌর কমিউনিটি সেন্টারে মহান মে দিবস উদযাপন উপলক্ষ্যে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় পার্বতীপুর পৌর কমিউনিটি সেন্টার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবারো সাবেক শহীদ ময়দানে গিয়ে শেষ হয়।

এ উপলক্ষে আয়োজিত সমাবেশ বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম, পার্বতীপুর উপজেলা ব্যাটারিচালিত ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মিজানুর রহমান সিয়াম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ও পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ঠিকাদার মো. হান্নান আশরাফী প্রিন্স ও পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত