ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

আপডেট : ০২ মে ২০২৬, ০৭:৩৬ পিএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বাগান নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় সীমা রানী নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর (৪০) মৃত্যু হয়েছে। শনিবার (২মে) সকালে বৃষ্টির সময় ঐ নারী মহাসড়ক পারাপারের সময় পা পিছলে সড়কে পড়ে যায়। এসময় ঢাকাগামী দ্রুত গতির একটি যাত্রবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারী গত ৬ মার্চ নারায়নগঞ্জ থেকে নিখোঁজ হয়। ঐ নারীর নিখোঁজ হয়েছে মর্মে নারায়নগঞ্জ বন্দর থানায় একটি সাধারণ ডায়রী করে। পরে আজ পিবিআই সদস্যরা মরদেহ শনাক্ত করে। পুলিশ ঘাতক বাসটি আটক করতে পারেনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত