ব্যয়সাশ্রয়ী বাজেটের পরামর্শ ফাহমিদা খাতুনের

আপডেট : ০৩ মে ২০২৬, ১২:৫১ এএম

আগামী অর্থবছরের জন্য ব্যবসাশ্রয়ী বাজেট প্রণয়নের পরামর্শ দিয়েছেন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, রাজস্ব আয়ে বড় ঘাটতি থাকায় ব্যয়ের ক্ষেত্রে সংযম না দেখালে সরকারকে বিপুল ঋণের ওপর নির্ভর করতে হবে। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া অর্থনীতির জন্য আত্মঘাতী। তাই বাজেট ঘাটতি মেটাতে আন্তর্জাতিক উৎসগুলোর দিকে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।

গতকাল শনিবার এফডিসিতে জ¦ালানির মূল্যবৃদ্ধির প্রভাব নিয়ে আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে ড. ফাহমিদা খাতুন এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফাহমিদা খাতুন বলেন, বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সাধারণ মানুষের স্বস্তির জন্য নিত্যপ্রয়োজনীয় আমদানি পণ্যের ওপর কর প্রত্যাহার করা যেতে পারে। তবে বাজার ব্যবস্থাপনা দুর্বল হলে এর পূর্ণ সুফল পাওয়া যাবে না। রমজান মাসে আমদানি পণ্যে ভ্যাট-ট্যাক্স কমানোর ফলে ভোক্তারা কিছুটা স্বস্তি পেয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা ইতিবাচক উদ্যোগ। তবে এসব কর্মসূচির কার্যকারিতা নিশ্চিত করতে উপকারভোগী নির্বাচন ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রয়োজন। অতীতে এ খাতে অনিয়ম ও দুর্নীতির নজির রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত