নেপালে ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট অনুষ্ঠিত

আপডেট : ০৩ মে ২০২৬, ১২:৫২ এএম

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হলো টেক জায়ান্ট ওয়ালটনের ‘গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬’। এতে নেপাল ও বাংলাদেশ থেকে ওয়ালটনের আড়াই শতাধিক ডিস্ট্রিবিউটর বা বিজনেস পার্টনার অংশ নেন। এ উদ্যোগের উদ্দেশ্য বিশ্বব্যাপী ওয়ালটনের গ্লোবাল বিজনেস পার্টনার নেটওয়ার্ককে বিস্তৃত ও আর সুদৃঢ় করা। সম্মেলনে অংশ নেওয়া ওয়ালটন কর্তৃপক্ষ ও ব্যবসায়িক অংশীদাররা বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যে কাজ করবেন। গত বুধবার কাঠমান্ডুর এক পাঁচতারা হোটেলে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। এ ছাড়া ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। তিনি বলেন, আপনাদের অক্লান্ত পরিশ্রমে ওয়ালটন বিশ্বজুড়ে এগিয়ে যাচ্ছে। ওয়ালটন এরই মধ্যে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে। বিশ্বজুড়ে এই ক্রমবর্ধমান উপস্থিতি পণ্যের সর্বজনীন আবেদন এবং বিশ্বব্যাপী গ্রাহকদের বৈচিত্র্যময় চাহিদা পূরণের দৃঢ় সক্ষমতাকে প্রতিফলন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত