ভাণ্ডারিয়ায় দিনমজুরের দেড় শতাধিক কলাগাছ কেটে দিল প্রতিপক্ষরা

আপডেট : ০৩ মে ২০২৬, ০৬:০৩ পিএম

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দরিদ্র দিনমজুরের লক্ষাধিক টাকার মূল্যের সরবি কলাগাছ ও পেঁপে গাছ কেটে ফেলেছে প্রতিবেশী প্রতিপক্ষরা। বুধবার (২৯ এপ্রিল) উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।  

গতকাল (২মে) শনিবার বিকালে খবর পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, হত দরিদ্র ঝাল মুড়ি বিক্রেতা মো. শাহ আলমের বাড়ি সংলগ্ন দুটি প্লটের প্রায় দের শতাধিক সবরি কল গাছ ও পেঁপে গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। এ ব্যাপারে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল হাওলাদালের মেঝ ভাই মো. সোহাগ হাওলাদার, স্থানীয় মো. মাহদি হাসান, মো. ইয়াছিন সহ একাধিক এলকাবাসীর সঙ্গে আলাপকালে তারা বলেন, ঘটনার একদিন আগে শাহ আলম হাওলাদের ছেলে তার চাচা ছালাম হাওলাদারের নারিকেল গাছের চারটি ডেগা কেটে ফেলে। সে ঘটনায় স্থানীয়রা ছালাম হাওলাদারকে ক্ষতি পূরণ দেয়ার কথা বলার পরেও তারা সে কথা না রেখে হত দরিদ্র শাহ আলম হাওলাদারের বপনকৃত কলাগাছ এবং ঐ ভিটায় থাকা ছোট ছোট পেঁপে গাছ কেটে ফেলে। 
এসময় স্থানীয়রা বাঁধা দেয়ার চেষ্টা করলে তাদের দিকে দেশীয় অস্ত্র নিয়ে তেড়ে আসার ফলে তারা আর কোন কথা বলেনা। এ ঘটনায় শনিবার বিকালে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাদেরকে পাওয়া যায়নি।

শাহ আলম জানান, আর মাত্র ১০/১৫ দিন পরে এ কলা বাগান থেকে লক্ষাধিক টাকার কলা বিক্রি করতে পারতাম। এব্যাপারে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রশাসনের কাছে সুষ্ঠ বিচারের দাবি জানান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত