ময়মনসিংহের ত্রিশালে পাঁচদিনের ব্যবধানে আবারও মোফাজ্জ্বল হোসেন (৫০) নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৩ মে) ভোরে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের বামনা খালি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের মোফাজ্জ্বল হোসেন একই এলাকার মৃত রমজান আলীর ছেলে। সে একজন গরু ব্যবসায়ী। এর আগে গত ২৮ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে একই এলাকায় মোতালেব হোসেন (৫৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, শনিবার ভোরে নামাজ পড়ে মোফাজ্জ্বল হোসেন বাড়ির পাশে ক্ষেতে যায় এবং সেখানেই তার লাশ পাওয়া যায়। লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নাই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হার্ট এ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ভাণ্ডারিয়ায় দিনমজুরের দেড় শতাধিক কলাগাছ কেটে দিল প্রতিপক্ষরা