ভোলায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (৩ মে) বিকাল ৪টার দিকে ভোলা সদর থানাধীন ইলিশা গোডাউন সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন- মো. মনির চৌকিদার (৩৬)। তিনি ভোলা সদর উপজেলার ইলিশা বাঘার হাওলা এলাকার বাসিন্দা।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত গাঁজা এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দীর্ঘ অপশাসনের পর নতুন সরকারের কাছে জনগণের চাওয়া অনেক বেশি