ফুয়েল পাসের আওতায় আরও ৪৯ পেট্রোলপাম্প

আপডেট : ০৫ মে ২০২৬, ০৭:৫৯ এএম

নতুন করে ৪৯টি পেট্রোলপাম্পকে ফুয়েল পাসের আওতায় এনেছে জ্বালানি বিভাগ। গতকাল সোমবার জ্বালানি বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে আরও ১৯টি পেট্রোলপাম্পকে ফুয়েল পাসের আওতায় আনা হয়েছিল। এখন সব মিলিয়ে রাজধানীর ৬৮টি পাম্প ফুয়েল পাসের আওতায় এলো। তীব্র সংকটের মধ্যেজ্বালানি তেল নিয়ে নৈরাজ্য ঠেকাতে ফুয়েল পাসের ব্যবস্থা করেছে সরকার।

জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন এলাকার ৬৮টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল বিতরণের সময় ফুয়েল পাস অ্যাপের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া ১৮ পাম্পে প্রাইভেটকারের জন্য ফুয়েল পাস নিতে হবে।

উল্লেখ্য, ফুয়েল পাস অ্যাপের ব্যবহার ঢাকা মেট্রোপলিটনের সব ফিলিং স্টেশনে অতিদ্রুত বাধ্যতামূলক করা হবে। গুগল প্লে-স্টোর থেকে ফুয়েল পাস ইনস্টল করে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত