বাইরে ঝুম বৃষ্টি। টেবিলে ধোঁয়া ওঠা গরম খিচুড়ি, সঙ্গে ডিমভাজি। জানালার ধারে বসে সকালের নাস্তাটা সেরে নেওয়ার জন্য চমৎকার এক আবহাওয়া। শ্রাবণ মাসের এই বৃষ্টি প্রায় সবারই পছন্দ। সমস্যা শুরু হয় তখনই, যখন চোখ যায় বারান্দাভর্তি দুদিনের আধভেজা কাপড়ের ওপর।
বাংলাদেশে বর্ষার মৌসুমে জলবায়ুগতভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়।
অফিসে, স্কুলে ভিজে ভিজে যাওয়া-আসা করা এই মৌসুমের নিত্যদিনের গল্প। পরদিন অফিসের শার্ট, বাচ্চাদের স্কুল ইউনিফর্ম শুকানো নিয়ে শুরু হয় মহাবিপত্তি। জুলাই-আগস্ট মাসে বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে ফ্যানের নিচে রেখেও কাপড় শুকাতে স্বাভাবিকের চেয়ে সময় বেশি লাগে। টানা দুই-তিন দিন ভেজা অবস্থায় ঝুলে থাকা কাপড় থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। এছাড়াও, স্যাঁতসেঁতে কাপড় থেকে পরবর্তী সময়ে ত্বকে বিভিন্ন জীবাণু ও ফাঙ্গাসের সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। একই সঙ্গে, পরিবারের ছোট সদস্য বা বয়স্কদের জন্য শ্বাসকষ্টসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। আবার, প্রতিদিন কাপড় ধোয়া ও শুকানোর পেছনেই অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। এই পরিস্থিতিতে শহুরে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য নিত্যদিনের কার্যক্রম পরিচালনা করা প্রায় কঠিন হয়ে দাঁড়ায়।
নিত্যদিনের এই ঝক্কি আর সময়ের অপচয় থেকে নিস্তার পেতে ইদানীং আবহাওয়া যেমনই হোক না কেন, স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স এখন প্রতিটি পরিবারের জন্য অত্যাবশ্যক হয়ে উঠেছে। আর এই মৌসুমে সব থেকে কার্যকর ও উপযোগী হোম অ্যাপ্লায়েন্স হলো ওয়াশার ড্রায়ার।
ওয়াশার ড্রায়ার অল্প সময়ে কাপড় পরিষ্কারভাবে ধুয়ে, প্রায় শুকিয়ে ফেলার মাধ্যমে কাপড় ধোয়ার কাজ শেষ করে। উচ্চ তাপমাত্রার বাষ্পীয় ব্যবস্থা থাকার কারণে কাপড়কে সম্পূর্ণ জীবাণুমুক্ত রাখে। এখন বেশিরভাগ ওয়াশার ড্রায়ারে অ্যারোমেটিক বাষ্পীয় প্রযুক্তি থাকে, যার কারণে কাপড়ের দুর্গন্ধ নিয়েও চিন্তামুক্ত থাকা যায়। এছাড়াও, এতে প্রয়োজন অনুসারে যেকোনো কাপড় পরিষ্কার করা যায়। সুতি, সিল্ক বা ভারী কাপড় সবকিছুই পরিষ্কার ও নতুনের মতো রাখার জন্য ওয়াশার ড্রায়ার বেশ উপযোগী অ্যাপ্লায়েন্স।
অনেক সময় দেখা যায়, যেসব পরিবারে ছোট বা বয়স্ক সদস্য আছেন, তাদের জন্য আলাদা আলাদাভাবে কাপড় ধুতে হয়। এতে অনেক সময়ের প্রয়োজন হয়। আবার বর্ষা মৌসুমের মতো বৈরী আবহাওয়াতে কাপড় শুকাতে ঝামেলা পোহাতে হয়। এই সমস্যার ক্ষেত্রে সবচেয়ে উপযোগী সমাধান হলো শাওমি মিজিয়া ফ্রন্ট লোড ওয়াশার ড্রায়ার ১০.৫ কেজি। মাত্র ৫৯ মিনিটে কাপড় ওয়াশ ও ড্রাই করা যায় বলে, বর্ষা মৌসুম ছাড়াও সবধরনের ঋতুর জন্য অত্যন্ত জুতসই একটি ওয়াশার ড্রায়ার। এতে এক্সট্রা লার্জ ড্রাম থাকার কারণে ৭ কেজি পর্যন্ত কাপড় একসঙ্গে শুকানো সম্ভব। এছাড়াও, এই ওয়াশার ড্রায়ারে মোট ৩২টি ওয়াশিং প্রোগ্রাম রয়েছে, যার ১৪টি কন্ট্রোল প্যানেলে ও বাকি ১৮টি শাওমি হোম অ্যাপে পাওয়া যাবে। এই অ্যাপের মাধ্যমে বাসার বাইরে থেকেও এটি স্মার্টভাবে নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি, ঋতু পরিবর্তনে কাপড়ের সুরক্ষায় বিশেষ প্রোগ্রাম ও ভিন্ন ভিন্ন স্পিড রেট থাকায় বাজারের অন্য অ্যাপ্লায়েন্সের চেয়ে এর ব্যবহার উপযোগিতা অনেক বেশি।
শহুরে জীবনে স্মার্ট ওয়াশার ড্রায়ার এখন আর দশ বছর আগের মতো বিলাসী পণ্য হিসেবে সীমাবদ্ধ নেই। বরং, তা নিত্যদিনের এক অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়েছে।