দীর্ঘ ১২ বছর পর ৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম সভাপতি ও ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অন্য কর্মকর্তাদের মধ্যে সিনিয়র সহসভাপতি ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। সহসভাপতি ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহম্মদ আলী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার আজমিলা নাসরীন চৌধুরী, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ঢাকা জেলা) আরাফাতুল ইসলাম।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অতিরিক্ত পুলিশ সুপার (নারায়ণগঞ্জ জেলা) তাসমিন আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ঢাকা জেলা) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নৌ-পুলিশ) মোহাম্মদ আফতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, (র্যাব-৯, সিলেট) ভাস্কর সাহা এবং অতিরিক্ত পুলিশ সুপার (পাবনা জেলা) মশিউর রহমান মণ্ডল।
সাংগঠনিক সম্পাদক ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) ইয়াসির আরাফাত, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইয়াসীনা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ জেলা) মো. কাজী হুমায়ূন রশীদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (গাজীপুর জেলা) মো. আবু খায়ের।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেন অর্থ-সম্পাদক এবং অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) মো. জাকিরুল হাসান দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি