মিরসরাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪

আপডেট : ০৫ মে ২০২৬, ০৬:১৮ পিএম

মিরসরাইয়ে ১ মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৫ মে) ভোররাতে মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম জোয়ার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ৫০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মৃত আব্দুল হাকিমের ছেলে মো. আসাদুল (৫৫), যৌতুক নিরোধ আইনের একটি মামলার আসামি মো. আবুল কালাম,  প্রতারণা ও আত্মসাতের অভিযোগের মামলার আসামি মো. আবু তাহের এবং শ্লীলতাহানি ও হুমকির অভিযোগ মামলার আসামি মো. জাহিদুল ইসলাম।
 
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত