শাপলা চত্বরে হত্যার বিচার দবিতে মতিঝিলে শিবিরের মানববন্ধন

আপডেট : ০৫ মে ২০২৬, ০৬:১৯ পিএম

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত নৃশংস গণহত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

মঙ্গলবার (৫ মে ২০২৬) বিকেল সাড়ে ৩টায় মতিঝিল শাপলা চত্বরে মহানগর দক্ষিণ শাখার সভাপতি হাফেজ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে কুরআন তেলাওয়াত করেন মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি হাফেজ আনোয়ার হোসাইন। পরে বক্তারা ২০১৩ সালের ঘটনাকে কেন্দ্র করে ন্যায়বিচারের দাবি জানান।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল জব্বার এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, ঢাকা মহানগর পূর্বের সভাপতি ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহসহ মহানগর দক্ষিণ শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সহস্রাধিক অংশগ্রহণকারী।

বক্তারা বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ঘটে যাওয়া ঘটনাকে তারা “গণহত্যা” হিসেবে অভিহিত করে এর নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত